প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ০৫:২২ পিএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

অ- অ+
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে রেল সংযোগের কাজ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। ছবি: সংগ্রহীত
Ad


ক্যাম্পাস প্রতিনিধি। ইবি

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা এই অনুষ্ঠানের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, “আমার সমস্ত স্বপ্ন ও শ্রম আমি শৈলকূপা এবং এই অঞ্চলের মানুষের জন্য নিবেদন করতে চাই। রেললাইনের দাবির বিষয়ে কারিগরি কমিটি ২২ এপ্রিল প্রতিবেদন দিয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পথে এগোবে।” তিনি আরও জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং প্রতিটি জেলায় কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।


সংলাপে তিনি বলেন, সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে অব্যবহৃত জমিতে সৌরভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে, যা সেচ ও বিদ্যুতের ভর্তুকি কমাতে সহায়ক হবে। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইয়ামিনের নামে বিশ্ববিদ্যালয়ে একটি আবাসিক হল নির্মাণের জন্য উপাচার্যকে অনুরোধ জানান তিনি।


অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি নিরসনে ক্যাম্পাসসংলগ্ন রেললাইন স্থাপন এবং ইনস্টিটিউট অব এগ্রিকালচার ও ফুড অ্যান্ড নিউট্রিশন প্রতিষ্ঠায় মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। তিনি স্বাধীনতার পর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


ড. খ ম কবিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সংলাপে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গার সংসদ সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালুর সম্ভাবনা: সুবিধা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা

'চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইইউ'

মির্জা ফখরুল: জ্বালানি সংকটের সৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ

লোডশেডিংয়ের অবসান কবে?

হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সুশাসন কাঠামোর আওতায় আনার কাজ চলছে: বিএসইসি চেয়ারম্যান

এলএনজি বাজারে সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

১০

ঐতিহাসিক জয় নারী হকি দলের

১১

সিরিজ নির্ধারণী ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা নারী দল

১২

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা

১৩

রাউজানে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ২

১৪

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার আটক, একজন গ্রেফতার

১৫

নারায়ণগঞ্জে মৎস্য ভবনের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

১৬

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

১৭

মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

১৯

নারায়ণগঞ্জের ভুইগড়ে ফের বাস দুর্ঘটনা: জননিরাপত্তায় প্রশ্ন

২০
Ad
Ad
Katha Expert